সিরাজগঞ্জে বেগুন ক্ষেত থেকে ৭টি তাজা ককটেল উদ্ধার

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর ৭টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ফেব্রুয়ারি) কায়েমপুর ইউনিয়ন থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

 

জানা যায়, উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম দক্ষিন পাড়া কবরস্থানের পাশে বুধবার সকালে জনৈক মোঃ মজনুর স্ত্রী আঞ্জুয়ারা বেগম বাড়ির পাশে বেগুন ক্ষেতে বেগুন তুলতে যায়।

 

তিনি মাটিতে পোতা একটি মাটির কলস দেখতে পায়। কলসটি তুলতেই ভেঙ্গে গিয়ে জর্দ্দার কৌটায় টেপ পেচানো ককটেল সাদৃশ্য বের হয়ে আসে।

 

পরে বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী শাহজাদপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়।

 

পরে র‍্যাব-১২ এর ডিএডি মোস্তাক আহমেদের নেতৃত্বে র‍্যাব-১২ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উদ্ধারকৃত ককটেল গুলো উদ্ধার করে শাহজাদপুর থানায় নিরাপদে সংরক্ষণ করা হয়।

 

এ ব্যাপারে ওসি শাহিদ মাহমুদ খান সাংবাদিকদর বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রতি পক্ষকে ঘায়েল করার জন্য কেউ এগুলো মাটিতে পুতে রাখতে পারে।

 

উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে। এ ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *