রংপুরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- কাউনিয়া উপজেলার হারাগাছে এক বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে ।
এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত আসামী আশরাফুল ইসলামকে গ্ৰেফতার করতে পারেনি পুলিশ।

 

ভুক্তভোগীর পরিবার ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সারাই ইউনিয়নের জয়বাংলা বাজার ধুমেরকুটি গ্রাম এলাকায় স্থানীয় স্কুলের ৫ম শ্রেণির বাক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে নিজ বাড়িতে একা পেয়েই ধর্ষণের চেষ্টা করে একই ইউনিয়ন’র ভিতরকুটি গ্রামের মৃত হামেজ দালালের ছেলে সবজি বিক্রেতা আশরাফুল ইসলাম। এ সময় শিশুটির মা বাবা কেউই বাড়িতে ছিলেন না। ধর্ষণ থেকে বাঁচতে শিশুটির চিৎকারে মানুষজন এগিয়ে আসলে আশরাফুল ইসলাম পালিয়ে যায়।

 

শিশুটির মা বলেন, আমার প্রতিবন্ধী মেয়ে স্কুল যাওয়া আসার সময় ওই লম্পট আশরাফুল প্রায় প্রায় উত্যক্ত করতো। মেয়ে বাড়িতে এসে আমাকে জানালেও প্রতিবন্ধী হওয়ায় তার কথায় আগে গুরুত্ব দেয়নি।

 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ হারাগাছ থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মঙ্গলবার রাতে আশরাফুলকে আসামি করে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *