উখিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ডাম্পার (মিনি ট্রাক) মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: শাহ রেজা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

 

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার হিজলীয়ার ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত রেজা রত্নাপালং ইউনিয়নের আবদুর রাজ্জাক প্রকাশ ভেলা’র ছেলে। তিনি উখিয়া উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার-টেকনাফে সড়কে কোটবাজারমুখী একটি মোটরসাইকেলর সাথে উখিয়ামুখী একটি বেপরোয়া ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *