নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- কোভিড-১৯ মহামারি করোনা মোকাবিলায় অবশেষে টিকার সন্ধান পেয়েছে পৃথিবীর মানুষ। এরইমধ্যে টিকা তৈরিও হয়ে গেছে। বিশ্বের নানা দেশে চলছে টিকা প্রদান কর্মসূচিও। পিছিয়ে নেই বাংলাদেশও।
কয়েক সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশে এসেছে করোনার টিকা। টিকা গ্রহণও করেছেন নানা পেশা-শ্রেণির মানুষ। এবার টিকা নিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কুদরত আলী।
বুধবার (১০ ফেব্রুয়ারি) নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে তিনি টিকা নেন। এ খবর নিশ্চিত করেছেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা রোকনুজ্জামান খান।
তিনি জানান, কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে করোনার টিকা নিয়েছেন কুদরত আলী। শুরু থেকেই তিনি টিকা নেওয়ার বিষয়ে পজিটিভ ছিলেন। প্রথম দিনই এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কুদরত আলী। সুযোগ পেলেন আজ।’
“টিকা নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। অন্যদেরও তিনি টিকা নিতে উৎসাহিত করছেন।”
