Home জাতীয় আল-জাজিরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া প্রতিবেদন করেনি: ভিপি নুর

আল-জাজিরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া প্রতিবেদন করেনি: ভিপি নুর

0
222

নজর২৪, ঢাকা- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আল জাজিরা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই প্রতিবেদন প্রকাশ করেনি। আমরা বলছি সত্যতা আছে কিন্তু একই সঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড।

 

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

 

নুর বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি মনে করি শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ছাত্র-যুবক বন্ধুদের বলব- আপনারা চোখ-কান খোলা রাখুন।

 

‘আল জাজিরার প্রতিবেদনটির অবশ্যই অনেক সত্যতা রয়েছে’ দাবি করে নুর বলেন, আপনাদের বুঝতে হবে এটা একটি রাষ্ট্রের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আল জাজিরা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই প্রতিবেদন প্রকাশ করেনি। আমরা বলছি সত্যতা আছে কিন্তু একই সঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড।

 

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির প্রসঙ্গে নুর বলেন, তাদের কোনো দাবি অযৌক্তিক নয়। প্রত্যেকটি ছাত্র-সংগঠন জানিয়েছে যে করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া যাবে না। প্রয়োজনে আমরা বলব- আপনারা অর্ধেক করে ফি নেন। কিন্তু আপনাদের মানবিক পরিচয় দিতে হবে।

 

নুর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে করোনাকালে যারা কর্মহীন হয়েছে, সেদেশের সরকার ভর্তুকি দিয়েছে , রাষ্ট্র ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। অথচ আমাদের সরকার ২ হাজার ৫শ টাকা দিয়েই সীমাবদ্ধ। তাও আমরা দেখেছি ৫০ লাখ মানুষের তালিকা করলেও কতজন পেয়েছে। মুজিব বর্ষের উপহার ঘর দিচ্ছেন, ঘর উঠতে না উঠতে ভেঙে পড়ে মানুষের গায়ে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার অনেক ভালো উদ্যোগ আপনার আসে পাশে থাকা চোর বাটপার দুর্নীতিবাজদের কারণে ভেস্তে যাচ্ছে। আমরা যারা আপনার সমালোচক, ভালোর জন্য সমালোচনা করি দুর্ভাগ্যজনক যে আপনারা আমাদের কথা নেন না।

 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক খান, আবু হানিফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here