সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

 

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের ভূঞাপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করেন সাংবাদিকরা।

 

মানববন্ধনে বক্তারা দায়িত্বপালনকালে বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।

 

এসময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সহসভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক মিজানুর রহমান, শফিকুল ইসলাম শাহীন, অভিজিৎ ঘোষ, ইব্রাহীম ভূইয়া, আব্দুল লতিফ তালুকদার, জুলিয়া পারভেজ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *