Home জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ রিজভী

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ রিজভী

0
56

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেয়াকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

বক্তৃতা শেষ হওয়ার পর মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তিনি। দ্রুত তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

 

সেখানে পরীক্ষা নিরীক্ষা করলে তার ডায়াবেটিস বেড়ে গেছে বলে জানান চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেন রিজভী।

 

এর আগে হার্ট অ্যাটাকের পর প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে ল্যাবএইড হাসপাতালে দুই দফায় ভর্তি হন রুহুল কবির রিজভী। সেখানে তার হার্টে রিং পরানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here