ঝালকাঠিতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি প্রতিনিধি: ঝালকাঠিতে কোভিট-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ভার্চুয়ালি যুক্ত থেকে আজ দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী প্রথমে টিকা নেন। এরপর অন্যদের টিকা দেওয়া হয়। জেলার জন্য প্রথম পর্যায়ে মোট ১২ হাজার ডোজ টিকা পাওয়া গেছে। এর মধ্য থেকে প্রথম ধাপে ৬ হাজার এবং এর এক মাস পর বাকি ৬ হাজার মানুষকে টিকা দেয়া হবে।

 

গতকাল পর্যন্ত ৭৪৫ জনে রেজিস্ট্রশন করেছে। জেলা ও উপজেলা পর্যায়ে মোট ৮টি কেন্দ্রে টিকা দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, সিভিল সার্জন রতন কুমার ঢালি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *