নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ (করোনা) টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি।
রোববার (৭ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স শেষে এ টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কার্যক্রমের শুরুতেই টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, উপজেলায় প্রথম পর্যায়ে ৩৭৫ জন কোভিড-১৯ এর টিকার জন্য অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন। করোনা টিকা নিতে চাইলে অনলাইনে আবেদন করতে হবে। তাদের আবেদনের প্রেক্ষিতে টিকা প্রদান করবে স্বাস্থ্য কর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টিকাদান কেন্দ্র অনলাইন রেজিষ্ট্রেশন চালু রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ-বিন-কাশিম সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
