Home দেশের খবর বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের শতাধিক নেতাকর্মী

0
60

নজর২৪ ডেস্ক- নাটোরে আওয়ামী লীগ ছেড়ে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি সদস্য মো. সুরুজ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে বিএনপিতে যোগদান করেছেন।

 

যোগদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত জানিয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, দেশে ভয়াবহ আওয়ামী দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে রক্ষা পেতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই।

 

দুলু বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে বিএনপি। তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here