Home আলোচিত আল-জাজিরায় সাক্ষাৎকারের চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই মুন্না

আল-জাজিরায় সাক্ষাৎকারের চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই মুন্না

0
103

নজর২৪ ডেস্ক- কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে প্রতিবেদন প্রচার করেছে বলে জানিয়েছেন ওই রিপোর্টে সাক্ষাৎকার দেওয়া মেহেদি হাসান মুন্না।

 

এদিকে, আল-জাজিরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে সরকার। সরকারের এমন মনোভাবকে স্বাগত জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

 

কী প্রক্রিয়ায়, কোন আইনে মামলাটি হবে সে বিষয়ে কথা বলেছেন তারা। সুপ্রিম কোর্টের সিনিয়র এক আইনজীবী জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ স্পর্শকাতর বিষয়ে প্রতিবেদন প্রচার করে আন্তর্জাতিক অপরাধ করেছে আল-জাজিরা।

 

তারা বলছেন, টিভি চ্যানেল ও প্রতিবেদন তৈরিতে সহযোগিতাকারীদের বিরুদ্ধে দেশে-বিদেশে আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।

 

এদিকে, আল জাজিরার রিপোর্টে সাক্ষাৎকার দেয়া মেহেদি হাসান মুন্নার সঙ্গে কথা বলে বাংলাদেশি এক গণমাধ্যম।

 

তিনি জানান, আল জাজিরা তার বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করেছে। তার দেয়া সাক্ষাতকারের একটি অংশ ভুলভাবে উপস্থাপন করে তাকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে আল জাজিরা- বলেন মেহেদি।

 

আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়া মেহেদি হাসান মুন্না বলেন, ‘আমার জানা ছিল না যে এটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা হচ্ছে। আর আমার বক্তব্য পুরোটা দেয়া হয়নি। ওইখানে আংশিক কিছু অংশ দেওয়া হয়েছে। ওইখানে অনেক কথা ছিল। সব দেওয়া হয়নি।’

 

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে মিথ্যা, সম্মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে অভিহিত করেছে।

 

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চরমপন্থি গোষ্ঠী ও তাদের সঙ্গে সম্পর্কিত কুখ্যাত ব্যক্তিরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যে অপপ্রচার চালিয়ে আসছে, এটি তারই অংশ ছাড়া আর কিছুই নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here