Home দেশের খবর বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

বগুড়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

0
71

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে স্কুলছাত্রীকে অপহরণের তিন দিন পর উদ্ধার ও অপহরণরকারী মোঃ মিলন প্রামানিক (৩৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ মিলন প্রামানিক উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের শাহ আলীর ছেলে।

 

৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকা থেকে মোঃ মিলন প্রামানিককে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত মিলনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

ভূক্তভোগী স্কুলছাত্রীকে তার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)
হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

মামলা সুত্রে জানা যায়, উপজেলার আড়কাটিয়া গ্রামের হতদরিদ্র পরিবারের মেয়ে (১৩) কালেরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় পার্শ্ববর্তী এলাকার মোঃ মিলন প্রামানিক।

 

কিন্ত মেয়েটি মিলনের প্রেমে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ৩১ জানুয়ারী রাতে মেয়েটি যখন টয়লেটে যায়, তখন আগে থেকে ওঁৎ পেতে থাকা বখাটে মিলন ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে।

 

উক্ত ঘটনায় অপহৃত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বুধবার রাতে ধুনট থানায় মামলা দায়ের করেন। উক্ত মামলায় মোঃ মিলন প্রামানিক ও অজ্ঞাতনামা আরও ৩জনকে আসামি করা হয়েছে।

 

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আদালতের মাধ্যমে স্কুলছাত্রীর জাবানবন্দি রেকর্ড করা হবে। অভিযুক্ত মিলনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here