Home দেশের খবর চট্টগ্রাম পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় নারী আটক

পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় নারী আটক

0
135

নজর২৪, নোয়াখালী- নোয়াখালীর সোনাইমুড়ীতে পবিত্র কোরআন অবমাননার দায়ে জাহানারা বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মিলন মিয়ার স্ত্রী।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, সকালে ওই মহিলা তার মেয়েদের সাথে ঝগড়ার জের ধরে সৃষ্টিকর্তাকে কটাক্ষ করে পবিত্র কোরআনে লাথি মারে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে উত্তেজনা দেখা দেয়।

 

পরে তিনি ওই নারীকে স্থানীয়রা ইউনিয়ন কার্যালয়ে নিয়ে এসে পুলিশে সোর্পদ করেন।

 

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারী কিছুদিন আগেও পবিত্র কোরআন অবমাননা করেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বৃহস্পতিবার দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here