বাবুনগরীকে দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী, কি কথা হলো?

নজর২৪, চট্রগ্রাম- হাসপাতালে ভর্তি হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরীকে দেখতে গেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ সময় বাবুনগরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।

 

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে বেসরকারি সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন বাবুনগরীকে দেখতে যাওয়ার সময় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীকেও সঙ্গে নেন প্রতিমন্ত্রী।

 

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ফারুকী জানান, প্রতিমন্ত্রী ইসলামী ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে চট্টগ্রামে এসেছিলেন। সেই প্রোগ্রাম শেষে বিকেল তিনটার দিকে উনাদের দু’জনের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাও এসেছিলেন। শুধুমাত্র হেফাজতের আমিরের শারীরিক অবস্থা নিয়ে কথা হয়েছে। আর কোনো কথা হয়নি।

 

এদিকে প্রতিমন্ত্রী যাওয়ার পর সন্ধ্যায় বাবুনগরীকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এনামুর রহমান ফারুকী। তিনি বলেন, এখন হুজুর পরিপূর্ণ সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *