Home দেশের খবর রাজশাহী আল জাজিরার বিরুদ্ধে পাবনায় আ.লীগের বিক্ষোভ

আল জাজিরার বিরুদ্ধে পাবনায় আ.লীগের বিক্ষোভ

0
98

নজর২৪, পাবনা- কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

 

বিক্ষোভে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী, পৌর আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

 

পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন- জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ মাস্টার, চন্দন কুমার চক্রবর্তী, মোশারফ হোসেন, সরদার মিঠু আহমেদ, সোহেল হাসান শাহীন, লিয়াকত তালুকদার, জেলা শ্রমিক লীগ সভাপতি ফোরকান আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আজিজ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, আল জাজিরা বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করছে যা বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ এই ষড়যন্ত্র প্রতিহত করবে।

 

আল জাজিরা অসত্য প্রচারের জন্য ক্ষমা না চাইলে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে সরকারের কাছে দাবি জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here