সলিমাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মন্টু জনগণের সেবক হতে চায়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আগামী ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ৪ হাজার ২৭৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন ৬ ধাপে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্বাচন কমিশন সম্ভাব্য তফসিল ঘোষণা করেছে।

 

সেই ঘোষণা অনুসারে সলিমাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক মোঃ আজাহারুল ইসলাম মন্টু পাড়ায় পাড়ায় গিয়ে দোয়া ও সমর্থন আদায়ে মাঠ চষে বেড়াচ্ছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য এ প্রার্থী।

 

বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ সহ শিক্ষানুরাগী মোঃ আজাহারুল ইসলাম মন্টু স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সাবেক এ চেয়ারম্যান জনতা ডিগ্রী কলেজের সাবেক সদস্য, সলিমাবাদ তেবারিয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য ও তেবারিয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্যদেও সম্মানিত দাতা সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

 

সাবেক চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম মন্টু বলেন, চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পুরাতন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিক ইউনিয়ন গড়ার লক্ষে কাজ করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *