Home দেশের খবর শ্রীমঙ্গলে বিষাক্ত ‘লালগলা ঢোড়া’ সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে বিষাক্ত ‘লালগলা ঢোড়া’ সাপ উদ্ধার

0
505

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলের নতুন বাজার এলাকায় রাস্তার পাশ থেকে একটি বিষাক্ত লাল গলা ঢোড়া ইংরেজি নাম (রেড নেকড কিলব্যাক) সাপ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার দুপুরে খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।

 

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বন থেকে লোকালয়ে চলে এসেছিল সাপটি। দুপুরে স্থানীয়রা আমাদের খবর দিলে এ বিষধর সাপটি উদ্ধার করে নিয়ে আসি। সাপটি সুস্থ অবস্থায় আছে।

 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকতার সাথে কথা হয়েছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here