Home ফিচার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি সংখ্যা

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বাড়ানো হয়েছে বিজিবি সংখ্যা

0
97

নজর২৪ ডেস্ক- মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আজ সোমবার (১ ফেব্রুয়ারি) ভোর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি। সীমান্তের বিভিন্ন চৌকি গুলোতে বিজিবি সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে।

 

সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দৃষ্টি রেখে বিজিবি সদস্যরা সীমান্ত চৌকি গুলোতে সতর্ক অবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বিশেষ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুনধুম, চাক ঢালা ও কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার জানিয়েছেন, সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখছে বিজিবি।

 

বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমান জানিয়েছেন সীমান্ত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখা হচ্ছে।

 

উল্লেখ্য, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের আটক করা হয়। সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

এদিকে সু চি ও প্রবীণ নেতাদের গ্রেফতারের পর সেনাবাহিনী এক বছরের জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে। সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করছে।

 

রাজধানী নেপিডোতে এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনীর টহল দেখা গেছে। প্রধান প্রধান শহরগুলোতে টেলিফোন ও ইন্টারনেট লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। রাজধানী নেপিডোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু জানা যাচ্ছে না।

 

প্রধান প্রধান শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং কিছে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানিয়েছে যে তারা কিছু কারিগরি সমস্যার মুখে পড়েছে এবং তাদের সম্প্রচার বন্ধ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here