শেরপুরের সড়কে সাত সকালে ঝরল ৪ জনের তাজা প্রাণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছে।

 

পরে স্থানীয়রা আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরো ১ জনকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শেরপুর ঝিনাইগাতী সড়কে সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৩ জন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়।

 

নিহতরা হলেন, চাদগাঁও তিনঘরিয়া এলাকার তাহের আলীর ছেলে মোঃ সেলিম মিয়া (২৫), বন্ধধারা এলাকার ইউসুফ আলীর ছেলে জোবেদ আলী(২৫), নলজুড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা বেগম (৩০)। বাকি একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। বাকিদের শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে।

 

যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *