‘সব ভোট আ.লীগের সন্ত্রাসীরাই দিয়েছে, তাই নির্বাচন বর্জন করলাম’

নজর২৪, ময়মনসিংহ- আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া, বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগে পৌরসভা নির্বাচন বর্জন ঘোষণা করলেন ময়মনসিংহের ভালুকা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান।

 

শনিবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান বলেন, ভোটকেন্দ্রগুলোর ভেতর-বাইরে সকাল থেকে আওয়ামী লীগ ও সন্ত্রাসী ক্যাডাররা অবস্থান নেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের সবগুলোতে আওয়ামী লীগের সন্ত্রাসী কেন্দ্র দখন করে নিজেরাই ভোট দিয়েছে।

 

তিনি বলেন, আমার চারজন এজেন্টকে পেটিয়ে বের করে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। এই পৌর নির্বাচনে গতবারের জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও প্রকাশ্যে কারচুপি করা হয়েছে। এখানে শুধুমাত্র প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি পূণরায় সুষ্ঠুভাবে নির্বাচন দেওয়ার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *