চাঁদপুরে জব্দকৃত জাটকা ২৭টি এতিমখানায় বিতরণ

নজর২৪, চাঁদপুর- চাঁদপুরের হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে যাত্রীবাহী এক লঞ্চ থেকে ২ হাজার ৫শ কেজি (আনুমানিক ৬২.৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে চাঁদপুর স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ এ তথ্য জানিয়েছেন।

 

লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি জানান, জাটকা নিধন রোধে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। তার ধারাবাহিকতায় সকালে হরিনা ও বহরিয়া মাছ ঘাটে অভিযান পরিচালনা করে ২ হাজার ৫শ কেজি জাটকা জব্দ করা হয়।

 

নির্বাহী মেজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা এম ফারুক আহমেদের উপস্থিতিতে জব্দ করা জাটকাগুলো স্থানীয় ২৭টি এতিমখানা ও স্থানীয় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *