Home আলোচিত আমি দলের হাইকমান্ডের বাইরে যেতে পারি না: কাদের মির্জা

আমি দলের হাইকমান্ডের বাইরে যেতে পারি না: কাদের মির্জা

0
85

নজর২৪, নোয়াখালী- নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা হাইকমান্ডের নির্দেশে হরতাল ও সংবাদ সম্মেলন প্রত্যাহার করেছেন। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে রুপালি চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

 

কাদের মির্জা বলেন, আমি দলের হাইকমান্ডের বাইরে যেতে পারি না। তাই হাইকমান্ডের নির্দেশে আগামী রোববারের হরতাল ও ২ ফেব্রুয়ারির জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলন প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি নোয়াখালীতে অপরাজনীতি বন্ধ না হয় তাহলে এই আন্দোলন অব্যাহত থাকবে।

 

তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন এবং চৌমুহনী পৌরসভার নির্বাচন যদি কোনো অনিয়ম ও কারচুপির অভিযোগ হয় তাহলে এ দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে।

 

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফেসবুক লাইভে রাজাকার পরিবারের সদস্য বলেন। পরে সেতুমন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জা একরামুল করিম চৌধুরীকে নোয়াখালীর মাতাল আখ্যায়িত করেন এবং তার বহিষ্কারের দাবিতে ২৪ জানুয়ারি কোম্পানীগঞ্জে হরতালের আহ্বান করেন।

 

পরে ওবায়দুল কাদেরের নির্দেশে হরতাল প্রত্যাহারও করেন। পরে দলীয় হাইকমান্ড একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় আবারো ৩১ জানুয়ারি হরতাল ও ২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন আহ্বান করেন আবদুল কাদের মির্জা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here