নির্বাচনেও ‘অটোপাস’ চায় জাতীয় পার্টি

নজর২৪ ডেস্ক- দেশের চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচনে অটোপাসের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

 

বলেন, ‘অটোপাসই পারে নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি ও রক্তপাত বন্ধে করতে। তাই নির্বাচনে অটোপাশের দাবি জানাচ্ছি।’

 

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

 

তিনি চট্টগ্রামের মেয়র নির্বাচনে দু’টি গরিব মায়ের বুক খালি হয়েছে উল্লেখ করে নির্বাচনে নৈরাজ্য, সহিংসতা, ভোট ডাকাতি, প্রাণহানির কঠোর সমালোচনা করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করার দাবি জানান।

 

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, পল্লীবন্ধুর আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজি ছিল না। তাই মানুষ এখনো পল্লীবন্ধুর স্বর্ণালী যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লীবন্ধুর স্বর্ণালী স্বপ্ন বাস্তবায়ন করবে।

 

জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

 

এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, তারেক এ আদেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, আনিস উর রহমান খোকন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুব সংহতির সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *