নজর২৪ ডেস্ক- ওবায়দুল কাদের নিজের পদ বাঁচানোর জন্য অপরাজনীতির কাছে মাথানত করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজের সংবর্ধনা সভায় তিনি একথা বলেন।
মির্জা কাদের আরো বলেন, ‘আমার কোনো নেতার প্রয়োজন নেই। আমাকে বহিষ্কার করবেন, গ্রেফতার করবেন আমি ভয় পায় না’।
ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার পরিবারকে রাজাকারের পরিবার বললেও আজ আপনি অপরাজনীতির সাথে হাত মিলিয়েছেন। আপনি পদের জন্য আত্মসমর্পণ করেছেন। বসুরহাটের ভোটাদের একটি অভিনন্দন পর্যন্ত দেননি অথচ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে অভিনন্দন দিবেন, হায়রে নির্বাচন।
এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নোয়াখালী সদরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
আওয়ামী লীগ থেকে বহিষ্কার না হলে আগামী ইউনিয়ন নির্বাচনেও অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ঘোষনা দেন কাদের মির্জা।
নাগরিক সংবর্ধনায় আরো বক্তব্য রাখেন,মেয়র আবদুল কাদের মির্জার সহধর্মিণী আক্তার জাহান বকুল। ঢাকাস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও এলিন ফুডস এর চেয়ারম্যান পিপুল চৌধুরী। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামিম। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য নূরুল করিম জুয়েল।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খাঁন, সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দীন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম পাশা চৌধুরী রুমেল।উপজেলা যুব লীগের সভাপতি প্রফেসর গোলাম সারওয়ার। উপজেলা ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দীন মুন্না প্রমূখ।
সংবর্ধনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেইজ মাতিয়েছেন সঙ্গিত শিল্পি এমপি মমতাজ ও কনিয়া।
