শাহজাদপুরে কোভিড-১৯ মোকাবেলায় সাংবাদিকদের সম্মাননা দিলো সপ্তবর্ণ স্কুল

রাজিব আহমেদ রাসেল, সিরাজগঞ্জ প্রতিনিধি: কোভিড-১৯ (করোনা) ভাইরাস প্রাদুর্ভাবের মুহুর্তে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বিশেষ অবদান রাখায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সম্মাননা প্রদান করেছে সপ্তবর্ণ মডেল স্কুল।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সন্ধায় শাহজাদপুর পৌরশহরের মাননীয় সাংসদ হাসিবুর রহমান স্বপনের রুপপুরের বাসভবনে সম্মাননা স্মারক-২০২১ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সপ্তবর্ণ মডেল স্কুলের শিক্ষক শ্যামল কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির প্রধান শিক্ষক মুক্তারুজ্জামান চৌধুরী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ প্রমূখ।

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি শ্রী বিমল কুন্ডু, হাসানুজ্জামান তুহিন, প্রেসক্লাব শাহজাদপুরের সভাপতি আতাউর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমূখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম, সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির, , স্বাগর বসাক, এমএ জাফর লিটন। প্রেসক্লাব শাহজাদপুরের সদস্য কুরবান আলী লাভলু, মামুন বিশ্বাস, আব্দুল কুদ্দুস, মামুন রানা প্রমূখ।

 

সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালকদের ও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মঈন উদ্দিন, নিরঞ্জন কুমার পাল, হারুন অর রশীদ, সোহেল রানা, তসলিম উদি্দ সহ স্কুলটির সকল শিক্ষকবৃন্দ।

 

এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে প্রত্যেক বক্তাই করোনাকালীন সাংবাদিকদের অবদানের ভূয়সী প্রসংসা করেন। তারা বলেন যখন দেশের মানুষ করোনা সংক্রমনের আতঙ্কে ঘরে বসে ছিল তখনও সাংবাদিকরা করোনা সংক্রমনের তোয়াক্কা না করে দেশের প্রতিটি সংবাদ জনগনের কাছে পৌছে দিয়েছেন। এমনকি করোনা আক্রান্ত জনগোষ্ঠীর দোরগোড়ায় গিয়ে তাদের অবস্থার খোঁজখবর নিয়েছেন।

 

অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলায় কর্মরত প্রত্যেক সাংবাদিককে সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান শেষে স্কুল কর্তৃপক্ষ আগত অতিথি ও সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *