Home দেশের খবর শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

শ্রীমঙ্গলে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

0
131

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পারের টং গ্রামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

জানা যায়, সোমবার উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পারের টং এলাকা এ ঘটনা ঘটে। মৃত পলি আক্তার (১৯) ওই এলাকার মফিজ উল্লাহর মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পলিকে তার বসতঘরের ভেতরে তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার পরিবারের লোকজন দেখতে পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই মো. ইউসুফ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, পরিবার সূত্রে ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আমরা জানতে পারি যে মেয়েটি মানসিক রোগী ছিলেন। বিষয়টি এখনো আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here