এমপি ছোট মনিরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টার: প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্টার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে বিক্ষোভ মিছিলটি গোপালপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয।

 

এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান মো. আব্দুল হাই, জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মোমেন, রফিকুল ইসলাম তালুকদার, রওশন খান আইউব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার, আশরাফুল ইসলাম তালুকদার আরিফ, শফিকুল ইসলাম শফিক, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *