Home জাতীয় বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান: এমপি হাবিবে মিল্লাত

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান: এমপি হাবিবে মিল্লাত

0
79

নজর২৪ ডেস্ক- ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন বলে জানালেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (সিরাজগঞ্জ-৩) হাবিবে মিল্লাত।

 

তিনি বলেন, জিয়াউর রহমান সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে গিয়েছিল ২৫ আগস্ট রাতে। নেহায়াত বাংলাদেশের কিছু সামরিক এবং বেসামরিক কর্মকর্তা তাদের ফিরিয়ে এনেছিল পরবর্তীতে নিজে ২৭ মার্চ কালুরঘাট থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি স্বাধীনতার ঘোষণা করেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের চাপে।

 

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

 

হাবিবে মিল্লাত বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী স্বৈরাচারী আন্দোলন ও খালেদা বিরোধী আন্দোলন প্রত্যেকটি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে।

 

বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি? স্বাধীনতা বিরোধী শক্তি তো আপনারা। সেই জিয়াউর রহমান, যে আপনার দলের প্রতিষ্ঠাতা সেই সোয়াত জাহাজ থেকে অস্ত্র নামাতে গিয়েছিল ২৫ আগস্ট রাতে। নেহায়াত বাংলাদেশের কিছু সামরিক এবং বেসামরিক কর্মকর্তা তাকে ফিরিয়ে এনেছিল। পরবর্তীতে নিজে ২৭ মার্চ কালুরঘাট থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে তিনি স্বাধীনতার ঘোষণা করেন। ওই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাপে। নিজেকে বাঁচিয়ে রাখার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here