Home দেশের খবর বিএনপির কমিটি বাতিলের দাবিতে জামালপুরে ঝাড়ু হাতে বিক্ষোভ

বিএনপির কমিটি বাতিলের দাবিতে জামালপুরে ঝাড়ু হাতে বিক্ষোভ

0
118

নজর২৪, জামালপুর- মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা বিএনপির একাংশ।

 

সোমবার দুপুরে শহরের কালীঘাট এলাকা থেকে জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের নেতৃত্বে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়েছে।

 

মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালপুর জেলা শাখার সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক এড.শাহ মো.ওয়ারেছ আলী মামুনের অগণতান্ত্রিক কায়দায় দলকে ধ্বংস ও মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে শ্লোগান দেন।

 

মিছিল শেষে দয়াময়ী মোড়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহাম্মেদের সঞ্চলনায় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন। পরে মিছিলকারীরা দয়াময়ী মোড়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.শাহ মো.ওয়ারেছ আলী মামুনের কুশপুত্তলিকা দাহ করে।

 

এ সময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, কৃষক দলের নেতা আব্দুস সাত্তার, শ্রমিক নেতা শাহীন, যুব নেতা জিয়াউল হক জিয়া, রেজাউল করিম নিলু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here