রংপুরে ছাত্রীনিবাস থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর নগরীর লালবাগ কেডিসি রোডের একটি ছাত্রীনিবাস থেকে সোনালী রানী নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ওই এলাকার মিতা কুঞ্জ ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মেস কর্তৃপক্ষের মাধ্যমে মেয়ের মৃত্যুর বিষয়টি তিনি জানতে পারেন। পরীক্ষা ভালো না হওয়ায় হতাশা থেকে সোনালী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

 

মৃত সোনালী জয়পুরহাটের কালাই থানাধীন বলিঘাম মাত্রাই গ্রামের সুভাস চন্দ্রের মেয়ে এবং কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এবার ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন তিনি।

 

সোনালীর বাবা সুভাষ চন্দ্র মুঠোফোনে জানান, তার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট সোনালী। অনার্স ফাইনাল পরীক্ষা চলাকালীন সে পরীক্ষা নিয়ে ভীষণ চিন্তিত ছিল। রোববার তিনি মেসে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে অনেক বুঝিয়েছেন এবং পরীক্ষা নিয়ে টেনশন না করার জন্য বলেছেন।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রাতে মেয়েটি তার রুমে একা ছিল। সোমবার সকাল থেকে কোন সাড়া না পাওয়ায় মেসের বুয়া ডাকাডাকি করে সাড়া না পেয়ে অন্যদের জানান।

 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *