নাগরপুরে ঘর পেল ১৬টি গৃহহীন পরিবার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- মুজিব শতবর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে ১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি ও ঘর প্রদান করলেন প্রধানমন্ত্রী।

 

শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

উপজেলার ১০টি ইউনিয়নে যাদের ঘর নেই ভূমি আছে এবং ভূমিও নেই ঘরও নেই এরকম ১৬টি পরিবারকে এই ঘর উপহার দেওয়া হয়েছে। উপজেলার ৩০টির মধ্যে আজকে ১৬টি পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। বাকী ১৪টি ঘর পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

 

এসময় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান,সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা,উপজেলা প্রকৌশলী মোঃ মাহাবুব রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *