Home জাতীয় নোয়াখালীতে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি: মুখ খুললেন ওবায়দুল কাদের

নোয়াখালীতে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি: মুখ খুললেন ওবায়দুল কাদের

0
91

নজর২৪, ঢাকা- সম্প্রতি জাতীয় রাজনীতিতে আলোচনার খোরাক যোগাচ্ছে নোয়াখালীর আঞ্চলিক রাজনীতি। পক্ষে-বিপক্ষে নানান কথা থাকলেও নিজেদের কাঁদা ছোড়াছুড়িতে বিব্রত আওয়ামী লীগ।

 

এবার এই ইস্যুতে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দলের জন্য কেউ বোঝা হতে চাই না। কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বেও নয়।’

 

শনিবার (২৩ জানুয়ারি) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

 

রাজনীতি একটি বহুমাত্রিক মহাসড়ক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গণতান্ত্রিক চেতনায় আমাদের ভিন্নমাত্রা থাকতে পারে। কিন্তু এসব মতপার্থক্য আলাপ আলোচনার মাধ্যমে সাংগঠনিক পরিমন্ডলে নিরসন করতে হবে। দলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের রয়েছে নিজস্ব সীমারেখা। কথায়, আচরণে, বক্তব্যে নিজের সীমারেখা অতিক্রম করা থেকে বিরত থাকতে হবে। ভালো আচরণ, শৃঙ্খলাবোধ এবং ঐক্যবদ্ধতার শক্তি দিয়ে জয় করতে হবে আগামীর চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে অবিরাম প্রয়াস তা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।’

 

তিনি আবারও হুঁশিয়ার করে বলেন, ‘কেউ দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে নয়। শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। দল করতে হলে সবাইকে দলের নিয়ম-শৃঙ্খলা তথা দলের রীতি-নীতি ও গঠনতন্ত্র মেনে চলতে হবে।’

 

বিএনপির রাজনীতিরও কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কথায় কথায় বিদেশি দূতাবাসে নালিশ করে বিএনপিই দেশকে নতজানু করেছে, আওয়ামী লীগ নয়। বিএনপি নিজেই ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী এবং এ তত্ত্বের অনুসারী বলে সবক্ষেত্রে গন্ধ খোঁজে। তিনি বলেন, বাতাসে এখনো ষড়যন্ত্রের গন্ধ, অশুভ শক্তি সরকার হঠানোর চক্রান্তে লিপ্ত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজেদের ঐক্য সুসংহত করতে হবে।’

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনার আঘাত মোকাবেলায় যারা শেখ হাসিনাকে পরাজিত দেখতে চেয়েছিলেন আজ তারাই পরাজিত হয়েছে। করোনা সংকট মোকাবেলায় সময়ের সাহসী নেত্রী হিসেবে বিজয়ী বীর হিসেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ইতিহাস মনে রাখবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here