দম্পত্তির অন্তরঙ্গ ভিডিও ধারণ করতে গিয়ে জেলহাজতে ছাত্রলীগ সম্পাদক

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক তরুণীর গোসলের ভিডিও এবং এক দম্পত্তির অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে হিমেল সিকদার (২২)। বুধবার (২০জানুয়ারি) সন্ধ্যায় পৌর সদরের ইউনিয়নপাড়া এলাকার দবির উদ্দিনের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা যায়, গত আট মাস আগে প্রেমের সম্পর্ক করে পরিবারের অবাধ্য হয়ে বিয়ে করেন হিমেল। পরে সে পরিবার ছেড়ে মির্জাপুর পৌর সদরের ইউনিয়নপাড়ায় ভাড়া থাকতেন। এদিকে গত কয়েকদিন আগে হিমেল এক তরুণীর গোসলের ভিডিও তার ফোনে ধারণ করেন।

 

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এক দম্পত্তির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের সময় সেটি দেখে ফেলেন ওই দম্পত্তি। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গোপন ক্যামেরায় ভিডিও ধারণের কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন।

 

এসময় তার মোবাইল ফোন ঘেটে এক তরুণীর ৫টি গোসলের ভিডিও দেখতে পান তারা। পরে বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মির্জাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে তার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রলীগ। অব্যাহতির বিষয়য়ে প্রেস রিলিজও দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

 

কারও ব্যক্তিগত দায় ছাত্রলীগ নিবেনা বলে জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন। ইতিমধ্যে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

 

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *