তার নাকি বউও চলে গেছিল: নিক্সন চৌধুরী

নজর২৪ ডেস্ক- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা দেশব্যাপী ভাইরাল হতে উল্টাপাল্টা কথা বলছেন বলে মন্তব্য করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী।

 

মঙ্গলবার সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেকে একটি রাস্তার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে আবদুল কাদের মির্জাকে নিয়ে নানা মন্তব্য করলেও বক্তব্যের সময় সরাসরি কাদের মির্জার নাম বলেননি।

 

নিক্সন বলেন, ‘আপনার মতো টোকাই মেয়র মোবাইলে ফেসবুকে কথা বলে ভাইরাল হইয়েন না। নিক্সন চৌধুরী তার মামা শেখ সেলিমের শক্তিতে চলে না। তার নাম নেওয়ার আগে অজু কইরা নিয়েন। পাগল ঠিক করার ওষুধ জনগণের জানা আছে।’

 

তিনি বলেন, হঠাৎ করে নোয়াখালীর এক পাগল আমার পিছনে লাগছে। এই পাগলকে আমি চিনিও না, জানিও না। এখন আবার শুনতেছি সে নাকি আবার মেয়র হয়েছে। আমাদের বড় নেতার ভাই। উনি বক্তব্যে বলে সব এমপি নাকি মদ খায়। আরে এইটা কেমন কথা হলো?

 

এমপি এসময় আরও বলেন, উনি বলেছেন আমি নাকি ভোট চুরি করে এমপি হয়েছি। এটা কি পাগলেও বিশ্বাস করবে? সারাদেশের মানুষ জানে ফরিদপুর-৪ আসনের কেমন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ভোটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্ল্যাহকে হারিয়ে আমি নির্বাচিত হয়েছি। ওই ব্যক্তি তার বড় ভাই নিয়া উল্টাপাল্টা কথা বলে, বড় ভাবিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আর উনি পাগল হইবে না কেন, ওনার নাকি বউও চলে গেছিল, পরে আবার ফেরত আসছে।

 

নিক্সন চৌধুরী বলেন, এইগুলো কেন করেন জানেন? ভাইরাল হওয়ার জন্য, যাদের সারা দেশের মানুষ যাতে এই পাগলরে চিনি। সারাদেশের মানুষ চিনছে এইটা পাগল, এই পাগলরে এখন পাবনা পাঠাইয়া দেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *