Home জাতীয় আ.লীগের আমলে মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী

আ.লীগের আমলে মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী

0
138

নজর২৪ ডেস্ক- দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি ভোটারদের আস্থা ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কামনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. জান্নাতুল ইসলাম।

 

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) নগরীর আকবর শাহ এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রত্যাশার করা জানান।

 

গনসংযোগকালে তিনি বলেন, এ সরকারের আমলে সকল নির্বাচন পক্ষপাতদুষ্ট কলঙ্কে ভরা। মানুষ নির্বাচন থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছে। এমতাবস্থায় নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে প্রধানমন্ত্রীকে আন্তরিক হতে হবে।

 

আকবর শাহ এলাকায় গণসংযোগকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবুল কাসেম মাতব্বর, সেক্রেটারি আল মুহাম্মদ ইকবাল, গণসংযোগ সমন্বয়ক ডাক্তার রেজাউল করীম, শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি দিদারুল মাওলা, মাওলানা কামাল সাক্বি, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, আব্দুল করীম, পোলিং এজেন্ট সমন্বয়ক আবু সুফিয়ান, নওয়াব আলী, শামসুল আলম, ছাত্র নেতা জুনাইদ প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here