সাইফুল ইসলাম, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মধুপুর পৌরসভার পুন্ডুরা (পূর্বপাড়া) এলাকায় এক কলেজ পড়ুয়া ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। রবিবার (১৭ ই জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে।
নিহত শারমীন সুলতানা মীম পুন্ডুরা (পূর্বপাড়া) এলাকার মৃত মোনছের আলীর মেয়ে। সে মধুপুর শহীদ স্মৃতি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহত মীমের পারিবারিক সূত্রে জানা যায় যে, “সকালের নাস্তা করে মীমের মা (শরিফা বেগম) মীমকে বাড়ীতে রেখেই মীমের ভাই (তাওহীদ) এর জন্য খাবার নিয়ে পার্শ্ববর্তী একটি নুরানী মাদ্রাসায় গিয়েছিলেন। এরপর মাদ্রাসা থেকে এসে দেখেন মীমের ঘরের দরজা বন্ধ ; অতঃপর অনেক ডাকাডাকির পরেও না পেয়ে পাশের রুম দিয়ে উপরে উঠে সিলিংয়ের একটি কভার খুলে দেখেন খাটের উপরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন।
এমতাবস্থায় তাকে দ্রুত তার মা এবং নানীসহ কয়েকজনের সহায়তায় খাটের উপরের সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ওড়না কেটে নামালে তখন দেখা যায় মীম মারা গিয়েছে।”
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল ও তদন্ত কর্মকর্তা (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা যায় যে, কলেজ ছাত্রীটি নিজেই আত্নহত্যা করেছেন। খবর পেয়ে লাশটি মধুপুর থানায় নিয়ে আসা হয়েছে।”
