Home দেশের খবর বগুড়ায় থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

বগুড়ায় থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ১

0
73

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে থেমে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ধাক্কা লাগায়। এতে আব্দুল খালেক (৩৯) নামে পিকআপের হেলপার নিহত হয়েছেন।

 

রোববার (১৭ জানুয়ারি) সকালের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত খালেক টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাইকল এলাকার আবুল হোসেনের ছেলে।

 

শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, পঞ্চগড় থেকে কাঠ বোঝাই ওই পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মহাসড়কের পূর্বপাশে দাঁড়ানো পাথর বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওই পিকআপের হেলপার আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন।

 

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here