Home দেশের খবর ঢাকা গোপালপুরে এস.এ.এস এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গোপালপুরে এস.এ.এস এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0
140

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে এস.এ.এস এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

সমাজ একতাই সংঘ (এসএএস) যুব উন্নয়ন সংস্থার আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার সাজানপুরস্থ জোতগোপাল (সাইনাপাড়া মোড়ে) অফিস প্রাঙ্গণ থেকে শতাধিক দরিদ্র শীতার্তের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল বাছেদ।

 

সংস্থার মহাপরিচালক শেখ মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) এজাজুল হক, দপ্তর সম্পাদক শাহীন আকন্দ (সমাজ ও পরিবেশ), টাঙ্গাইল যুব উন্নয়ন অধিদপ্তরের ডাটা এন্টি অপারেটর খলিলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমূখ। এ সময় স্থানীয় সমাজ সেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here