ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) পূর্ণাঙ্গ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

২৪ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের সামঞ্জস্যতায় দেওয়া হয়েছে দল। অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটার মাহাদী হাসান, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে দলে রেখেছেন নির্বাচকেরা।

 

আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডের মধ্যদিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

 

এরপর ২৮ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, ১১ ফেব্রুয়ারি থেকে।

 

ওয়ানডে দল:

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *