শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সকল সমস্যার সমাধান হবে: এলজিইডি মন্ত্রী

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: ‘বিশ্ব দরবারে বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও বাংলাদেশে দারিদ্রতা কমেছে, অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে।

 

আওয়ামী লীগের সাথে আপনাদের সম্পৃক্ত থাকা উচিত। আমি বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে যদি রাষ্ট্রীয় ক্ষমতা অব্যাহত থাকে তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান হবে। ‘

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ছিটমহল বাঁশকাটা কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময়সভায় এসব কথা বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

 

এসময় মন্ত্রী আরো বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সনে চুক্তি করার মধ্য দিয়ে ছিটমহলের সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করায় সমস্যাটি সমাধান করা সম্ভব হয়নি। তাঁর কন্যা শেখ হাসিনা ভারতের সাথে আলোচনা করে ছিটমহল সমস্যার সমাধান করেন। যার ফলে আজ ছিটমহলের রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্ট, বিদ্যুৎ, কমিউনিটি সেন্টার, মসজিদ, মন্দির, হাসপাতাল স্থাপন করে বিলুপ্ত ছিটমহল গুলোতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, এলজিইডি প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায় প্রমূখ।

 

এর আগে দুপুরে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বহুল আলোচিত দহগ্রাম তিনবিঘা করিডোর গেট পরিদর্শন করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি দল গার্ড অব অনার প্রদান করে।

 

এরপর তিনবিঘা করিডোর ভারতীয় অংশে মন্ত্রী মোঃ তাজুল ইসলাম একটি পেয়ারা গাছ রোপন করেন। পরিদর্শনকালে বিজিবি- বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তাগণ সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *