ভূঞাপুরে ৬টি গরুসহ ট্রাক উদ্ধার; আটক ২

তৌফিকুর রহমান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ৬টি গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে উপজেলার কাগমারীপাড়া থেকে আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্য চোরাই গরুবাহী একটি ট্রাক আটক করে।

 

এস আই মাহমুদুল হক জানান, ভোর রাতে টহলরত অবস্থায় ভূঞাপুর-টাঙ্গাইল মহাসড়কে কাগমারীপাড়া নামক স্থানে ট্রাক থেকে গরু নামাতে দেখে সন্দেহ হলে ট্রাকসহ ২ জনকে আটক করি। এরা হলো ঘাটাইল উপজেলার ডাকিয়াপটল গ্রামের আজমতের ছেলে হাবেল (২২) ট্রাক ড্রাইভার ভূঞাপুর উপজেলার ফসলান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আলমগীর (৩২)।

 

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, গরুর মালিক কে খোঁজা হচ্ছে। মালিক পেলে আইনি প্রক্রিয়া শেষে গরু হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *