হোয়াটসঅ্যাপ ছেড়ে নিজেদের তৈরি বিআইপি অ্যাপ ব্যবহার শুরু করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার কার্যালয়ে মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য তিনি ওই মার্কিন অ্যাপের পরিবর্তে বর্তমানে তুর্কি অ্যাপ বিআইপি ব্যবহার করছেন।

 

বুধবার (১৩ জানুয়ারি) তুরস্কের সময় রাত ১২ টায় এ স্টাটাস দেন তিনি।

 

দেখা গেছে, এরদোগানের ফেসবুকে দেয়া সেই স্টাটাসের নিচে তুর্কী বিআইপি এবং টেলিগ্রাম অ্যাপের লিংক দিয়ে ‘সাবস্ক্রাইব করতে শুধু ট্যাপ করুন’ লেখা রয়েছে।েএছাড়া আর কিছুই লেখা হয়নি সেখানে।

 

বিষয়টি ইতোমধ্যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেককেই হোয়াটএ্যাপ ও ইমু ছেড়ে বিআইপিতে যুক্ত হতে দেখা গেছে।

 

উল্লেখ্য, গত সোমবার (১১ জানুয়ারি) হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের নতুন প্রাইভেসি পলিসির প্রবর্তন ও এর কারণ ব্যাখ্যার পর তার ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল এরদোগানের অফিসিয়াল মিডিয়া সেল।

 

কারণ হিসেবে তারা ইউরোপীয় এবং অ-ইউরোপীয় বা অনুন্নত রাষ্ট্রগুলোতে হোয়াটসঅ্যাপের বৈষম্যমূলক প্রাইভেসি নীতিমালাকে দায়ী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *