Home প্রধান খবর হানিফরা আওয়ামী লীগে উড়ে এসে জুড়ে বসেছেন: ওবায়দুল কাদেরের ভাই

হানিফরা আওয়ামী লীগে উড়ে এসে জুড়ে বসেছেন: ওবায়দুল কাদেরের ভাই

0
82

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং চট্টগ্রামে দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দলে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা।

 

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ ওয়ার্ড মওদুদ আহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী কর্মী সভায় এ মন্তব্য করেন।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই বলেন, চট্টগ্রামের আহমেদ হোসেন ও কুষ্টিয়ার মাহবুবুল আলম হানিফরা কি রাজনীতি করেন? তারা আওয়ামী লীগে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন।

 

তিনি বলেন, মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। এটা প্রমাণ করেছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

 

তিনি বলেছেন, আমি ওবায়দুল কাদেরের ভাই, এজন্য আমার যে কথাগুলো নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে সে কথাগুলো বলতে পারছি, না হয় বলতে পারতাম না। অন্য কেউ বললে টুঁটি চেপে ধরা হত। এ কথা কি প্রমাণ করে না, সাধারণ মানুষের বাক স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই।

 

নিজের বড়োভাই ওবায়দুল কাদের দলের বড়ো দায়িত্বে থাকায় অনেক সত্য বলতে পারেন না বলে মনে করেন কাদের মির্জা।

 

“আমি তো সত্য কথা বলতেছি। উনি তো ন্যায়-নীতিসম্পন্ন লোক। উনি ন্যায়-নীতির পক্ষে আছেন। উনি হয়ত বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি থাকার কারণে অনেক সত্য কথাও বলতে পারছেন না। উনি তো নীতি-নৈতিকতা নিয়ে রাজনীতি করেন। উনি আমার বিরুদ্ধে নাই। আমাকে এ ধরনের চাপ সৃস্টি করে নাই যে তুমি এটা বলতে পারবা না। উনি বইলছে যে তুমি তোমার ভোটটা করো। এইটুকু বইলছে। আমার সাথে আর এর বাইরে কথা হয় নাই।”

 

সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ভাই ওবায়দুল কাদের ও নির্বাচন কমিশনার শাহাদাত হোসনেকে গত দুইদিন বিভিন্ন বক্তব্যে ‘সতর্ক বার্তা’ দেওয়া প্রসঙ্গে কাদের মির্জা বলেন, “এইটা কৌশলগত কারণে করতে হয়, বুঝেন তো।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here