Home দেশের খবর পাটগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

পাটগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

0
120

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে রেজোয়ান হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রেজোয়ান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথপুর গ্রামের নূর হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ স্কুল ছাত্রীর বাবা-মা সংসারের প্রয়োজনে ক্ষেতে কাজ করে। এসময় বাড়িতে একা ছিলো পঞ্চম শ্রেণির ঐ ছাত্রী। এই সুযোগে গত বছরের ২৬ ডিসেম্বর মাসে বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে প্রতিবেশী রেজোয়ান। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানান। মেয়েটির পরিবার এবিষয়ে স্থানীয় মাতবরদের বললে তারা অভিযুক্ত রেজোয়ানের পরিবারকে ডেকে বিষয়টি আপোষ মিমাংসা করার চেষ্টা করে ব্যার্থ হয়।

 

অবশেষে ১১ জানুয়ারি মেয়েটির মা বাদী হয়ে পাটগ্রাম থানায় রেজোয়ানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণ আইনে মামলা রুজ্জু করে অভিযুক্ত রেজোয়ানকে রাতেই নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

 

মঙ্গলবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক রেজোয়ানকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here