অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে প্রতি বছরের ন্যায় এবারো টি হ্যাভেন রিসোর্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে টি হ্যাভেন রিসোর্টের ম্যানাজার সাইফ টিটুর পরিচালনায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৩শো শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এসময় শীতার্থদের হাতে কম্বল তুলে দেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আবু সিদ্দিক মোহাম্মদ মুসা।
আবু সিদ্দিক মোহাম্মদ মুসা বলেন, অসহায় দরিদ্র মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। মেীরভীবাজার একটি শীত প্রবণ এলাকা তাই এই শীতকালে দরিদ্র অসহায় মানুষগুলো খুব কষ্টে দিনযাপন করে।
প্রতিবছর আমাদের রিসোর্টের পক্ষ থেকে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবারও শীতবস্ত্র বিতরণ করেছি। তিনি আরো জানান, এ কার্যক্রম অব্যাহত থাকবে। কম্বল বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।





