Home আন্তর্জাতিক লাদাখে চীনা সেনাদের শোডাউনে ভারতীয় সেনা নিহত

লাদাখে চীনা সেনাদের শোডাউনে ভারতীয় সেনা নিহত

0
108

আন্তর্জাতিক ডেস্ক- উত্তেজনাপূর্ণ লাদাখ সীমান্তে চীনা সেনাদের শোডাউনে ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোউদ্ভূত এক সেনা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

এএফপি বলছে, তিব্বতের নির্বাসিত সরকারের সংসদ সদস্য নামঘিয়াল দোলকার লাগিয়ারি ওই সৈন্যের মৃত্যুর ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেছেন, গত শনিবার রাতে চীনাদের এক শোডাউনে ভারতের স্পেশাল ফোর্সের এক তিব্বতীয় সেনা নিহত হয়েছেন।

 

তবে ভারত বা চীন কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। গত দুই মাসে এ সীমান্তে চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ ভারতীয় সৈন্যের মৃত্যু হয়।

 

এদিকে লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যে প্রতিযোগিতা করতে চাইলে অতীতের তুলনায় ভারতকে আরও মারাত্মক সামরিক ক্ষতির মধ্যে ফেলা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবামাধ্যম গ্লোবাল টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here