মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় রয়েল স্টেজ ব্র্যান্ডের ৪৪ বোতল মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বালাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি৷
বুধবার (৬ জানুয়ারী) দিবাগত গভীর রাতে ভারতঘেষা কোচপল্লী খলচান্দা গ্রাম থেকে এসব মদ উদ্ধার করা হয়৷
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ-৩৯ বিজিবি’র বারমারী কোম্পানীর চৌকিদার টিলা সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল খালেকসহ পাঁচ সদস্যের টহলদল বুধবার দিবাগত গভীর রাতে খলচান্দা গ্রামের দিকে টহলে যাচ্ছিলেন৷ এসময় মাদক চোরাচালানকারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মদের বোতলগুলো দৌড়ে পালিয়ে যায়৷
পরে টহলরত বিজিবি সদস্যরা মদের বোতলগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন৷ বারমারী বিজিবি’র ইকো কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন৷
