সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি হাটখোলা স্কুল প্রঙ্গোনে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাত ৮টায় আর,এস স্পোটিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাঘাবাড়ি স্পোটিং ক্লাব বনাম শেলাচাপড়ি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব। উক্ত খেলায় ৩-০ ব্যবধানে শেলাচাপড়ি ব্রাদার্স স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।
ফাইনা্ল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন ও পুরস্কার বিতরণ করেন শাহজাদপুর উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আরিফুজ্জামান আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: আমির হোসেন সবুজ, পৌর বিএনপি নেতা খন্দকার মাসুদ রানা, সাকিক চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: শহিদুল ইসলাম নান্নু, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক হিরা, এনামুল হক বাদশা, আব্দূল সাত্তার, ডা: মাসুদ রানা, স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, এ্যাডভকেট হাবিব, সাংবাদিক রাজিব আহম্মেদ রাসেল, সাংবাদিক রাসেল সরকার, সাংবাদিক মাহফুজুর রহমান মিলন প্রমূখ।
উক্ত ফাইনাল খেলাটি দর্শকপূর্ণ পরিবেশে বিপুল উতসাহ উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়।
