নাগরপুরে উপজেলা আ’লীগের মতবিনিময় সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ২য় বর্ষপূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭জানুয়ারী) সারদিন ব্যাপি নাগরপুর গয়হাটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ টিটু বলেন, বিগত দু বছরে দেলদুয়ার – নাগরপুরে যা কিছু উন্নয়ন হয়েছে এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার।

 

তিনি তাঁর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আর আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দেশরত্ন শেখ হাসিনার হাতকে মজবুত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

 

সাংসদের উদ্দ্যোগে এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা পরিষদ সদস্য শেখ কামাল হোসেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এ কে এম কামরুজ্জামান মণি, আনিসুর রহমান আনিস,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাকির হোসেন।

 

ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক অধ্যাপক শাহ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম অপু,জাহিদুল ইসলাম জাহিদ, সম্মানিত সদস্য লক্ষ্ধসঢ়;মী কান্ত সাহা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির।
এতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *