Home দেশের খবর পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় নিহত ১

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় নিহত ১

0
137

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাপায় জীবন সেন (২৪) নামে এক টাইলস ও থাই এ্যালুমেনিয়াম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (০৬ জানুয়ারি) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পঞ্চগড়-রুহিয়া সড়কের আটোয়ারী কলেজ মোড় সরদার পাড়া এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। নিহত জীবন সেন উপজেলার রাধানগড় ইউনিয়নের রসেয়া সেনপাড়া এলাকার ভোলানাথ সেনের ছেলে।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে রাধানগড় ইউনিয়নের চেয়ারম্যান মো আবু জাহেদ জানান, জীবন সেন আটোয়ারী উপজেলা শহরে টাইলস্ ও থাই এ্যালুমেনিয়ামের দোকান করতেন। বেশ কিছুদিন আগে সে নতুন দোকান চালু করেছেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আটোয়ারী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। ট্রাক্টরটি বালু নিয়ে পঞ্চগড়-রুহিয়া সড়ক দিয়ে যাচ্ছিল।

 

এসময় জীবন মির্জাপুর ইউনিয়নের পঞ্চগড়-রুহিয়া সড়কের আটোয়ারী কলেজ মোড় সরদার পাড়া এলাকায় এলে একটি বালুবাহী ট্রাক্টরটি জীবনের মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক ট্রাক্টরের চালক ও সহকারীরা এসময় পালিয়ে যায়।

 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ইজার উদ্দীন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা ঘাতক ট্রাক্টরটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছি। তবে ট্রাক্টর চালক ও তার সহকারীদের আটক করা সম্ভব হয়নি। তারা ঘটনার পরেই পালিয়ে গেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের সদস্যরা কোন মামলা বা অভিযোগ করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here